সিলেটে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় যা জানালো সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি নিজেদের নয় বলে দাবি করেছে সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ।
 

রবিবার (১১ অক্টোবর) পরিবহনটির ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তিনি।
 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সঙ্গে সাদাপাথর পরিবহনের কোনো বাস বা চালক জড়িত নন। দুর্ঘটনাকবলিত বাসটি প্রতিষ্ঠানটির মালিকানাধীন নয়। এটি প্রতিষ্ঠানটির পরিচালনাধীনও নয়।

এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহত মা ও শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা।
 

বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমগুলোকে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়। পাশাপাশি ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হলে তা সংশোধনের আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষকেও বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার অনুরোধ করেছে পরিবহন কর্তৃপক্ষ।

 

সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
 

তবে দুর্ঘটনার পর শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ারপাড় এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ের মৃত্যু হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন