জিবি নিউজ ||
সততা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল শাহিদ শহীদ।
তিনি নাছিরপুর গ্রামের (ইব্রাহিম ভিটা) মরহুম আলহাজ আব্দুল মতলিবের সন্তান।
এলাকার মানুষের সেবা, উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশা নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তার নির্বাচনী প্রচারণার পোস্টারে সততা, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেবার উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যেতে চান আব্দুল শাহিদ শহীদ।
৩নং মিররপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল শাহিদ শহীদ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এদিকে,মিরপুর ইউনিয়নে আব্দুল শাহিদ শহীদ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হবে, তাই দল মত নির্বিশেষে ইউনিয়ন বাসী আব্দুল শাহিদ শহীদ কে সমর্থন করার আহব্বান জানান মিরন মিয়া .
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন