সিলেট রিকাবীবাজার থেকে ছাত্রলীগের তিন নেতা গ্রে প্তা র

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত (১৮ নভেম্বর) রাত সোয়া ৩টায় রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট থানার কালাগুল এলাকার রফিক আহমদের ছেলে লিমন আহমেদ (২৫), একই থানার নয়াবাজার বড়শলা এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রাকিব (২১) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. জীবন মিয়া (২৩)। 

 

পুলিশ জানায় গত ২০ সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জাজাঙ্গালে মনিপুরী রাজবাড়ী ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে পয়েন্ট পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্তে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁরা বিভিন্ন সময়ে গোপন বৈঠক, সদস্য সংগ্রহ ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 

 

এছাড়া পুলিশ আরও জানায়,  লিমন আহমেদের বিরুদ্ধে হত্যা ও মো. জীবন মিয়ার বিরুদ্ধেও পেনাল কোডে একটি মামলা রয়েছে।

 

 

এবিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন