প্রথমবারের মতো এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন

চীনের শেনঝেন শহরে একসঙ্গে দেখা গেল বিশ্বের প্রভাবশালী তিন দেশের নেতা চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। 

বুধবার রাতে প্রকাশিত কয়েকটি ছবিতে তাদের করমর্দনের দৃশ্য দেখা যায়।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন তারা।

 

সম্মেলনের আগে বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান শি জিনপিং। বিবিসির এক সংবাদদাতার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের মন জয় করতে ছিল এ বিশেষ আয়োজন। অন্যদিকে পুতিনকে ‘পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেছেন চীনা প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

তবে বৈঠকের আগে পুতিনের চীন সফরকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো। তাদের ভাষ্য, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করার প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হতে পারা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ অর্জন।


 

রুশ সংবাদমাধ্যমগুলো শেনঝেনে তিন নেতার সাক্ষাতের ছবিকে ‘দিনের প্রধান ছবি’ হিসেবে তুলে ধরেছে।

দেশটির একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা দৃশ্যটিকে আখ্যা দিয়েছে ‘ঐতিহাসিক করমর্দন’ হিসেবে। ক্রেমলিনও এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিল বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হলেও রাশিয়ার অর্থনৈতিক অবস্থান তুলনামূলকভাবে পিছিয়ে। কিন্তু পুতিনের এ সফর তাকে দুই দেশের নেতার সমমর্যাদায় বিশ্বমঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত না এলেও আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ এবং বিশ্বনেতাদের সঙ্গে তাঁর উপস্থিতি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

 

অন্যদিকে এ সম্মেলন ট্রাম্পের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বৈশ্বিক সংকট সমাধানে নিজের নেতৃত্ব তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। তবে একই সময়ে চীনের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়াকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র-চীনের প্রতিযোগিতা নিয়ে নিজ দেশের নীতিনির্ধারকদের চাপ সামলাতে হচ্ছে তাকে। এআই খাতে আধিপত্য বিস্তারের মার্কিন কৌশলে এনভিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে অ্যাপেক সম্মেলনকে ঘিরে শি জিনপিংয়ের কূটনৈতিক তৎপরতা চীনকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ট্রাম্প ও পুতিনকে একই আয়োজনে যুক্ত করার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে বেইজিংয়ের মধ্যস্থতাকারী ভূমিকা প্রতিষ্ঠার চেষ্টা করছেন চীনা প্রেসিডেন্ট।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন