বক্স অফিসে ঝড়, ২০০ কোটি ছড়িয়ে ‘মির্জাপুর’

ওটিটিতে দীর্ঘদিন ধরে দর্শকদের মাতিয়ে রাখা কালিন ভাইয়া, মুন্না ত্রিপাঠি আর গুড্ডু পণ্ডিত এবার ঝড় তুলেছেন রূপালি পর্দায়। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের উন্মাদনায় ভাসছে ‘মির্জাপুর দ্য মুভি’।

এবার বক্স অফিসে আরও বড় সাফল্যের দেখা পেল ছবিটি। মুক্তির ১৪তম দিনে ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ‘মির্জাপুর দ্য মুভি’।

 

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহের শেষ দিনেও ভারতীয় বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। দ্বিতীয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতে নিট ৩.৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।

ফলে দেশটিতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২০৩.২০ কোটি রুপি।

 

গুরমিত সিংয়ের পরিচালনায় এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত ‘মির্জাপুর দ্য মুভি’ মূলত জনপ্রিয় ওয়েব সিরিজটির প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে। অর্থাৎ সিরিজের গল্পের গুরুত্বপূর্ণ একটি পর্যায়কে এবার বড় পর্দায় নতুনভাবে তুলে ধরা হয়েছে।

তবে সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের অন্যতম বড় কারণ সিরিজের জনপ্রিয় কয়েকটি চরিত্রকে আবার পর্দায় ফিরিয়ে আনা।

সিরিজের পরবর্তী সিজনগুলোতে মৃত্যুবরণ করা চরিত্রগুলোকেও সিনেমাটিতে দেখা গেছে। বিশেষ করে দিব্যেন্দুর মুন্না ত্রিপাঠি ও শ্বেতা ত্রিপাঠির গোলু গুপ্তাকে আবার একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকেরা।

 

এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। ‘মির্জাপুর’ সিরিজের পরিচিত চরিত্রগুলোই সিনেমাতেও ধরে রেখেছেন অভিনয়শিল্পীরা। কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল এবং মুন্না ত্রিপাঠি চরিত্রে দিব্যেন্দু আবারও হাজির হয়েছেন আগের পরিচিত অবতারে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগল, শ্রিয়া পিলগাঁওকর, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, সোনাল চৌহান, মোহিত মালিক ও সুশান্ত সিং।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন