জিবি নিউজ প্রতিনিধি//
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্টের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মহানগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকাস্থ নিজ বাসা থেকে মেহেদী আহমেদ (২১) নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করে পোস্ট দিয়ে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ফেসবুকে কটূক্তির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপপ্রচারে তার সাথে আর কেউ ছিল কি-না এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন