ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর

সন্তানের জন্মের পর প্রথমবার লোকচক্ষুর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজেনদের একাংশ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেন এই অভিনেত্রী।

এর পর পরই সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি তুলনা করে ক্যাটরিনার ‘ক্যারিয়ার শেষ’ বলে কটাক্ষ করা শুরু হয়। এই কটূক্তি ও বডিশেমিংয়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা, পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।

 

সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও বার্তায় আলি জাফর ক্ষোভ প্রকাশ করে জানান, এটি নতুন কিছু নয়। এর আগেও তিনি তার দেশের অভিনেত্রী মাহিরা খানের ওপর হওয়া একই ধরনের ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে তিনি সরাসরি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি জানান, সমাজ নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে যেন জনসমক্ষে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলেছে।

 

আলি জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি।

পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজস্ব তৈরি মানদণ্ডে বিচার করি। তাদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত।’

 

তিনি আরো বলেন, ‘অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত। রেনেসাঁস যুগেও নারীদের সৌন্দর্যের মাপকাঠি আলাদা ছিল। পরে ‘জিরো ফিগার’ বা পুরুষদের ‘সিক্স-প্যাক’-এর মতো অবাস্তব ও অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি করা হয়েছে।

অন্যের জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন