‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বক্স অফিসে মুক্তির শুরুতেই চমক দেখিয়ে ইতিহাসের নতুন রেকর্ড গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগাম প্রদর্শনী ও প্রিভিউ শো থেকেই রেকর্ড ৭২ মিলিয়ন ডলার আয় করেছে টম হল্যান্ড অভিনীত এই ছবি।

বক্স অফিসের ইতিহাসে প্রিভিউ শো থেকে এর আগে আর কোনো সিনেমা এত আয় করতে পারেনি।

 

এর আগে প্রিভিউ আয়ে শীর্ষে ছিল সুপারহিট ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার প্রিভিউ আয় ছিল ৬০ মিলিয়ন ডলার। ‘ব্র্যান্ড নিউ ডে’ এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রে সিনেমাটির আয় ২৬০ থেকে ২৮০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এমনকি বিশ্ববাজারের আয় যুক্ত হলে এটি প্রথম সপ্তাহের শেষে ৫০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করার সম্ভাবনা রয়েছে।

 

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নতুন এই পর্বটি। যেখানে দেখা যাবে—পুরো বিশ্ব পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ায় সে এখন সম্পূর্ণ একা। প্রেমিকা এমজে (জেনডায়া) বা বন্ধু নেডের সঙ্গ ছাড়াই নতুন এক রহস্যময় খলনায়কের মুখোমুখি হতে হচ্ছে স্পাইডার-ম্যানকে।

সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিকে ঘিরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন