‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন

জনপ্রিয় ক্রিসমাস কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হোম অ্যালন’-এর নতুন সিক্যুয়ালে ফিরছেন অভিনেতা ম্যাকোলে কালকিন। ডিজনির তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিনেমাটির নির্মাণকাজ।

এতে কালকিনের সঙ্গে কাজ করবেন চলচ্চিত্র নির্মাতা সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ।

 

নতুন সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন ম্যাকোলে কালকিন, সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। রোগেন ও গোল্ডবার্গ তাদের প্রযোজনা সংস্থা ‘পয়েন্ট গ্রে’-এর মাধ্যমে সিনেমাটি প্রযোজনাও করবেন।

তবে এখনো সিনেমাটির গল্প বা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে কিছু জানানো হয়নি।

নির্মাণকাজ শুরু হতেও কিছুটা সময় লাগতে পারে। কারণ, রোগেন ও গোল্ডবার্গ বর্তমানে ইউনিভার্সালের জন্য একটি মৌলিক হরর-কমেডি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি তারা পরিচালনাও করতে পারেন।

 


 

১৯৯০ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন’ সিরিজের প্রথম সিনেমা।

এতে কেভিন ম্যাকঅ্যালিস্টার চরিত্রে অভিনয় করেন ম্যাকোলে কালকিন। গল্পে দেখা যায়, বড়দিনের ছুটিতে পরিবারের সবাই বেড়াতে গেলে ভুল করে বাড়িতে একা থেকে যায় ছোট্ট কেভিন। প্রথমে একা থাকার স্বাধীনতা উপভোগ করলেও পরে দুই চোরের হাত থেকে নিজের বাড়ি রক্ষার লড়াইয়ে নামে সে। চোর দুটির চরিত্রে অভিনয় করেন জো পেসি ও ড্যানিয়েল স্টার্ন।

 

ক্রিস কলম্বাস পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন জন হিউজ।

এতে আরো অভিনয় করেন ক্যাথরিন ও’হারা, জন হার্ড ও রবার্ট ব্লসম। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৯২ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’। সেখানে আবারও কেভিন চরিত্রে দেখা যায় কালকিনকে। তবে এবার নিউইয়র্ক শহরে একা হয়ে যায় সে।

 

এরপর ১৯৯৭ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন ৩’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অ্যালেক্স ডি. লিনজ। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, পরে ফ্র্যাঞ্চাইজিটির আরো তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে দুটি টেলিভিশন চলচ্চিত্র এবং ২০২১ সালে ডিজনি প্লাসে মুক্তি পাওয়া ‘হোম সুইট হোম অ্যালন’ রয়েছে।

গত গ্রীষ্মে ক্রিসমাসভিত্তিক ম্যাকডোনাল্ডসের একটি বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক কেভিন চরিত্রে কালকিনকে দেখা যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নতুন সিক্যুয়ালের খবরে সেই আলোচনা আরো জোরালো হলো।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন