মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে বিরিয়ানি ও শুকনো খাবার বিতরণ

জিবি নিউজ প্রতিনিধি//

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শরিবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় শহরের সৈয়ারপুরস্থ আনন্দ ক্লাব মাঠে ১ হাজার পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

 

 

বিতরণ করা প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে ছিল চিড়া, গুড়, বিস্কুট ও বিশুদ্ধ খাবার পানি।

এ সময় উপস্থিত ছিলেন- সালাম আহমদ জিতু, শেখ নজরুল ইসলাম, হাফিজ আহমদ মাহফুজ, মাহবুবুর রহমান শিপন, মো. শাফিউল আহমেদ জোসেফ, আমির মোহাম্মদ, মো. ইব্রাহিম জনি, বিএম রুবেল, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদসহ  যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন