স্বপ্ন, সম্ভাবনা ও উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে হবে নারী শিক্ষার্থীদেরকে----ইউএনও শায়েস্তাগঞ্জ

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেছেন আমাদের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। এই নারীদের পেছনে রেখে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা অসম্ভব। নারী শিক্ষাকে তাই সরকার গুরুত্ব দিচ্ছে। স্বপ্ন, সম্ভাবনা ও উচ্চ শিক্ষার দিকে নারী শিক্ষার্থীদেরকে এগিয়ে যেতে চেষ্টা করতে হবে। বুধবার শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ, বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ, অভিভাবক সদস্য মো. সোহেল মিয়া । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক (ইসলাম শিক্ষা) মুহাম্মদ মহিউদ্দিন। বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, শামীমা আক্তার,  কামরুল হাসান রিপন,  রফিকুল ইসলাম, লুৎফুর রহমান, আরিফুর রহমান, প্রতিক্রিয়া ব্যক্ত করে পরীক্ষার্থী নিশিতা পাইনকা, সামিয়া আক্তার প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; বরং  উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার এক নতুন যাত্রার সূচনা।
অনুষ্ঠানে শিক্ষকরা স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ সময় ধরে কলেজ প্রাঙ্গণ মুখর করে রাখা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগের মতো থাকবে না, কিন্তু তাদের সাফল্যের গল্প একদিন এই কলেজের গৌরব হয়ে ফিরে আসবে।
দোয়া মাহফিলে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন আশরাফ উল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ সাব্বির আহমদ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন