গত ২২ জুন ২০২৬ ইংরেজী তারিখে পূর্ব লণ্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে সিলেটের জনপ্রিয় ও দক্ষ জেলা প্রশাসক সারোয়ার আলমকে সম্পূর্ণ অন্যায়ভাবে স্ট্যাণ্ড রিলিজ করার প্রতিবাদে ও সিলেটে পূনর্বহালের দাবীতে ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিকের পরিচালনায় এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ব্যারিস্টার আতাউর রহমান, বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার আমিন চৌধুরী, সলিসিটর এম ইয়াওর উদ্দিন, আলতাব আলী ট্রাস্টের সেক্রেটারী আখলাকুর রহমান লুকু ,জকিগন্জ এসোসিয়েশনের সেক্রেটারী মোহাম্মদ আবুল হোসেন, লেখক ডাঃ গিয়াস উদ্দিন আহমদ ,জিএসসি ইষ্ট লণ্ডন শাখার সেক্রেটারী শাহান চৌধুরী, সাংবাদিক এম এ জামান ,যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের নেতা খোন্দকার সাইদুজ্জামাম সুমন, কবি শিহাবুজ্জামান কামাল , সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, বর্নবাদ বিরোধী আন্দোলনের নেতা জামাল মিয়া ও আব্দুল ছাত্তার, কমিউনিটি নেতা নাছির উদ্দিন ,এডভোকেট মোহাম্মদ শফিক ,মাওলানা আনিছুর রহমান আনিছ ,হেলাল আহমদ, আব্দুস সালাম শেখ প্রমূখ।
বক্তারা -সিলেটের সৎ ,দক্ষ ও প্রবাসী বান্ধব সারোয়ার আলমকে জরুরী ভিত্তিতে বদলীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন ।বক্তারা বলেন - সাদা পাথর লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ,শহরের ফুটপাতকে হকারমুক্ত করণ ,আইন শৃঙ্খলার উন্নয়ন ,প্রবাসীদের বেদখল জমি উদ্ধার ,প্রবাসীদের সম্মাননা প্রদান ,প্রবাসীদের জন্য স্বতন্ত্র আবাসিক এলাকা নির্মাণ ও হযরত শাহজালাল (রঃ) এর মাজারের কোটি কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতকরণ প্রভৃতি কাজ করে জনগণের প্রশংসা অর্জন করেছেন ।
কিন্তু স্বার্থান্বেষী মহল ও মাজার পূজারীদের হীন চক্রান্তে ডিসি সারোয়ার আলমকে বদলী করা হয় ।
বক্তারা ,অনতি বিলম্বে ডিসি সারোয়ার আলমকে সিলেটে পূর্ণ বহালের জোর দাবী জানানো হয় এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে সাবেক ডিসির সকল ভাল কাজ চালু রাখার আহ্বান জানানো হয় ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন