শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটিতে চরম বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ তাৎক্ষণিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় উদ্ধারকাজ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

 

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিম এলাকায় এই ভয়াবহ ভূমিকম্প দুইটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে, যার মাত্রা ছিল ৭ দশমিক ২।

এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস প্রাথমিকভাবে অনুমান করছে যে, এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতে পারে। সংস্থাটির মতে, নিহতের সংখ্যা সম্ভবত ১০ হাজার থেকে এক লাখের মধ্যে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণার পর দুর্গত এলাকাগুলোতে দ্রুত উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং জনগণকে শান্ত থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর কম্পন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং এমনকি সুদূর কলম্বিয়ার রাজধানী বোগোটা পর্যন্ত তীব্রভাবে অনুভূত হয়। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন