বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জ জেলা কারাগাররি পুরো পরিদর্শন করে একটি লুকলুকি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন মাধ্যমে অংশগ্রহণ করেন। পরবর্তীতে কারাগারের হাজতি ও কয়েদিদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি শুনে জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি কারাগারের ডে-কেয়ার সেন্টার ও নারী প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করে সেখানে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এরপর কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং পরিবেশিত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই- বাচাই করেন। কারাগার পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের কয়েদিদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দল কর্তৃক পরিবেশিত সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
মানবিক মূল্যবোধ, পুনর্বাসন কার্যক্রম ও সংশোধনমূলক পরিবেশ নিশ্চিত করণে কারাগার প্রশাসনের গৃহীত উদ্যোগ সমূহ সম্পর্কে জেলা প্রশাসক সন্তুষ্টি প্রকাশ করেন। এবং বন্দিদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন