পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)'র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলাম কে আহবায়ক ও আব্দুল কাদের নয়ন কে সদস্য সচিব করে ৮ সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নূরজয় চিশতী, যুগ্ম আহবায়ক শাহিন ইসলাম ও ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসমাইল সরদার, যুগ্ম সদস্য সচিব লতা বেগম ও সাংগঠনিক সম্পাদক আসিফ সরদার। ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা দিয়ে নতুন উপজেলা আহবায়ক কমিটিকে অনুমোদন দিয়েছেন খুলনা জেলা নাগরিক পার্টি (এনসিপি)' র আহবায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন