‘কমলকুঁড়ি’র ১৬তম পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মলগঞ্জ প্রতিনিধি //

মৌলভীবাজারের কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৬ তম পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও কেক কাটা হয়।
 

কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ।

আলোচনায় অংশ নেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব,সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাব্বির এলাহী, মো: মোনায়েম খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার একটি বিশেষ সংখ্যার মোড়কও উন্মোচন করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন