কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো জাতীয় ফুটবল দল। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে রেখেই দল সাজিয়েছেন নতুন কোচ মোহামেদ ওয়াহবি।

আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা ওয়াহবি গত মার্চে দায়িত্ব নেওয়ার আগে ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা জিতিয়েছিলেন। এবার সিনিয়র দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন তিনি।

 

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া দলের ৯ জন ফুটবলার জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। তাদের মধ্যে আছেন গোলরক্ষক ইয়াসিন বুনু, ডিফেন্ডার নাইয়েফ আগুয়ের্দ, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত ও তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি।

 

ওয়াহবি জানিয়েছেন, বিশ্বকাপ দল গঠনে তিনি দীর্ঘ সময় ধরে অনেক খেলোয়াড়কে পর্যবেক্ষণে রেখেছিলেন। প্রশিক্ষণ ক্যাম্প, আলোচনা এবং বিভিন্ন সফরের মাধ্যমে সম্ভাব্য ফুটবলারদের মূল্যায়ন করা হয়েছে।

দলে সবচেয়ে আলোচিত নতুন মুখ ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ফ্রান্সের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত মরক্কোকেই বেছে নিয়েছেন এই তরুণ ফুটবলার।

কোচ ওয়াহবি বলেছেন, বুয়াদ্দি খুব দ্রুত সবকিছু রপ্ত করতে পারে এবং তার মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।

 

তবে অভিজ্ঞ ফরোয়ার্ড সোফিয়ান বৌফাল শেষ পর্যন্ত জায়গা পাননি। এ বিষয়ে ওয়াহবি বলেন, বৌফাল ভালো খেললেও তার পজিশনে আগে থেকেই বিকল্প থাকায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক :
ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, রেদা তাগনাউতি।

রক্ষণভাগ : নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নাইয়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, রেদোয়ানে হালহাল, ইসা দিয়প।

 

মিডফিল্ডার : সামির এল মুরাবেত, আয়ুব বুয়াদ্দি, নিল এল আইনাউই, সোফিয়ান আমরাবাত, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমাইল সাইবারি।

আক্রমণভাগ : আব্দে এজ্জালজুলি, শেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন, আয়ুব আমাইমুনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন