লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। ভারতীয় দলের কাছ থেকে লিখিত ক্ষমা চাওয়ার দাবি আয়োজকরা প্রত্যাখ্যান করায় পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।

 

পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই এমন জটিলতার সূত্রপাত। তারই প্রতিবাদস্বরূপ সর্বশেষ আসরে সেমিফাইনালসহ দুটি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বয়কট করে ভারত।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ‘এনওসি’ (অনাপত্তিপত্র) দিতে রাজি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শর্ত ছিল—গত আসরের ঘটনায় ভারতীয় দলকে লিখিত ক্ষমা চাইতে হবে।

তবে ডব্লিউসিএল আয়োজকরা পিসিবির এই দাবি সরাসরি খারিজ করে দেয়।

 

দাবি মেনে না নেওয়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যদিও ডব্লিউসিএল আয়োজক সংস্থা বিবৃতিতে জানিয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণেই পাকিস্তান চ্যাম্পিয়নস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।

চলমান আসরে খেলতে এসেও তাই মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের।

প্রথম ম্যাচটি বাংলাদেশ চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলার কথা ছিল শহীদ আফ্রিদি-শোয়েব মালিকদের।

 

এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস বলেছে, ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স দুঃখের সঙ্গে জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় এনওসি দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত বহাল রাখায় দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে অংশ নিতে পারবে না। আমরা পিসিবির কর্তৃত্ব ও তাদের সিদ্ধান্তকে সম্মান করি। তবে বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের খেলোয়াড়েরা না পাওয়ায় স্বাভাবিকভাবেই আমরা হতাশ।’

গত ৩ অক্টোবর শুরু হওয়া এবারের টুর্নামেন্টটি শেষ হবে ১৮ অক্টোবর।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন