প্রতিপক্ষ ভারত, ২৮ বছর পর ব্রাজিলের সামনে এত নিচের র‌্যাংকিংয়ের দল

এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় কলকাতা। 

আগামীকাল শনিবার (৩ অক্টোবর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত।

আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। 

 

একদিকে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অন্যদিকে ফিফা র‌্যাংকিংয়ের ১৩৮ নম্বরে থাকা ভারত। ব্যবধানটা বিশাল। আর এ ম্যাচ দিয়েই ২৮ বছর পর র‌্যাংকিংয়ে এত নিচের অবস্থানে থাকা কোনো দলের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল।

 

ম্যাচ সামনে রেখে গতকাল রাতে কলকাতায় পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল। ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিওস, এনদ্রিকদের ঘিরে কলকাতায় তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় হোটেলে নেওয়া হয় র‌্যাংকিংয়ের ছয়ে থাকা ব্রাজিল দলকে।

ফিফা র‌্যাংকিংয়ের হিসাবে, ১৯৯৮ সালের জুনে সর্বশেষ ভারতের চেয়েও দুর্বল কোনো দলের বিপক্ষে খেলেছিল ব্রাজিল।

ওই বছর বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই সময় অ্যান্ডোরা ছিল র‌্যাংকিংয়ের ১৮৫ নম্বরে। এরপর আর এত নিচের সারির দলের মুখোমুখি হয়নি সেলেসাওরা।

 

২০০৫ সালে ১৩৪ নম্বরে থাকা হংকংয়ের বিপক্ষে ৭-১ এবং ২০১০ সালে ১০৮ নম্বরে থাকা তানজানিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল ব্রাজিল। তবে ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচটি সেই ১৯৯৮ সালের পর র‌্যাংকিংয়ের হিসাবে সবচেয়ে নিচের অবস্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ।

 

ভারত ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিতে না পারলে ব্রাজিল হয়তো সহজেই জিতবে। তবে ঐতিহাসিক ম্যাচ ঘিরে কলকাতায় আগ্রহের কমতি নেই। 


 

কলকাতায় ভারতের বিপক্ষে খেলে ঢাকায় বাংলাদেশের বিপক্ষেও খেলতে চেয়েছিল ব্রাজিল। সে ক্ষেত্রে সেটিই হতো র‌্যাংকিংয়ের আরো নিচের অবস্থানে থাকা দলের বিপক্ষে ম্যাচ। কিন্তু আর্থিক সংকটকে কারণ দেখিয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনে রাজি হয়নি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন