মাজারে আধিপত্য বিস্তার নিয়ে জোড়া খু ন, সিলেট র‌্যাবের কব্জায় সোহাগ

জিবি নিউজ প্রতিনিধি//

মাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় সোহাগ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 
 

সোমবার (১৮ মে) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় রবিবার রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জের ফতুল্লা থানার তালা ফ্যাক্টরির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকের গ্রেপ্তার করা হয়।

 

সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ঘোল্লাকান্দি এলাকার মৃত রমজান মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত বছরের ১ নভেম্বর রাত ৮টার দিকে শিপন গনিশাহ মাজারের পাশে একটি রেঁস্তোরায় বসে খাবার খাচ্ছিল। হঠাৎ তার উপর হামলা চালায় রিফাত বাহিনী। এতে শিপন, ইয়াসিন ও নূর  আলী গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে পাঠানো হয়। এরপর পাল্টা হামলা চালায় শিপন বাহিনী। এ হামলায় এমরান মাষ্টার গুলিবিদ্ধ হন।

 

এ ঘটনায় ওই দিনই শিপন এবং পরদিন ইয়াসিন মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে শিপনের মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় একটি মামলা (নং ৬/৫/১১/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সোহাগকে গ্রেপ্তারে সক্ষম হয়।

 

এর আগে এই মামলায় আরও ৩ এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

 

তাকে নবীনগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন