জগন্নাথপুর পৌরসভা নলজুর পশ্চিমপাড়া সংগঠন ইউকে’র কমিটি গঠন সভা অনুষ্ঠিত

ফজলুল হক, লন্ডন||

মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে জগন্নাথপুর পৌরসভা নলজুর পশ্চিমপাড়া সংগঠন ইউকে’র কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মো. তায়েফ সরোয়ার ভূঁইয়ার পরিচালনায় এবং সাজ্জাদুর রহমান পাভেল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আতাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মির্জা জুয়েল আমিন এবং কমিটির তালিকা পাঠ করেন মো. শামীম আহমেদ তালুকদার।

সভায় মো. ইশরাক আলীকে সভাপতি, মো. তায়েফ সরোয়ার ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং মো. বশির আহমেদকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আশিকুল হক, মো. মতিউর রহমান, মো. সুজাতুর রেজা, মো. সুলতান মিয়া ভূঁইয়া, মো. দেলোয়ার হোসেন দুলা ভূঁইয়া, মো. রিপন ভূঁইয়া, মো. জামাল মিয়া, মো. আব্দুস শহীদ, মো. মামুনুর রশিদ ভূঁইয়া, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ গউস মিয়া ভূঁইয়া এবং মোহাম্মদ সোহেল আহমেদসহ আরও অনেকে।

সভায় বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং মহান আল্লাহ পাকের কাছে সংগঠনের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন