আলতাব আলী দিবস উপলক্ষে হোয়াইটচ্যাপেলে স্মরণসভা, শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আনসার আহমেদ উল্লাহ//

 

সোমবার ৪ মে ২০২৬ তারিখে আলতাব আলী দিবস উপলক্ষে হোয়াইটচ্যাপেলে এক আবেগঘন স্মরণসভা ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। এতে কমিউনিটি নেতৃবৃন্দ, সংগঠক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

সন্ধ্যা ৬টায় হোয়াইটচ্যাপেল রোডের আলতাব আলী পার্কে আনুষ্ঠানিক স্মরণসভা শুরু হয়। অনুষ্ঠানে আলতাব আলী এবং বর্ণবাদ ও ঘৃণাজনিত সহিংসতার শিকার সকল মানুষের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও ফুল প্রদান করা হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন, বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। রোহান রায়ের পরিবেশনায় এক হৃদয়স্পর্শী বেহালা সংগীত পরিবেশিত হয়।

 

কাউন্সিলের পক্ষে জহুর আলী ও কাজী রুকসানা বেগম অনুষ্টান পরিচালনা করেন ।

 

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। বক্তাদের মধ্যে ছিলেন, ডেভিড জয়েস, কর্পোরেট ডিরেক্টর, হাউজিং রিজেনারেশন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, রাজু বৈদ্যানাথন ও ক্লেয়ার মারফি, আলতাব আলী ফাউন্ডেশন, কে এম আবু তাহের চৌধুরী, নাসরিন খান ও মোহাম্মদ রফিক উল্লাহ, আলতাব আলী ট্রাস্ট, ড. আন্না লিভিংস্টোন ও কামবিজ বুমলা, টাওয়ার হ্যামলেটস স্ট্যান্ড আপ টু রেসিজম, ডেভিড রোজেনবার্গ, জিউইশ সোশ্যালিস্ট গ্রুপ ও সুফিয়া আলম, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরাম ।

 

পরে অংশগ্রহণকারীরা ব্র্যাডি আর্টস সেন্টারে যান, যেখানে প্রদর্শনী, নাট্য পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে শি ওয়াজ দেয়ার নাট্য পরিবেশনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. ক্লেলিয়া ক্লিনি। এতে অংশ নেন তাসনিম সিদ্দিকা আমিন, ড. জুলিয়া গিজে, পরিচালক এলসি ফ্রাঙ্গিউ, পারুল হুসেইন এবং জুলি বেগম।

 

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে হেয়ার টু স্টে, হেয়ার টু ফাইট চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে, যা বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য, স্মরণ এবং সম্মিলিত প্রতিরোধের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন