ফজলুল হক লন্ডন||
মরহুম কাউন্সিলর জুনু মিয়ার স্মরণে গ্রীনফোর্ডে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লন্ডনের গ্রীনফোর্ড, মিডলসেক্সে মরহুম কাউন্সিলর মুজিবুর রহমান জুনু মিয়া (সাবেক ডেপুটি মেয়র, হানসলো)-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ ২০২৬ তারিখে তাঁর ইন্তেকালের পর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এই আয়োজন করা হয়।
রবিবার সুন্দরবন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল রউফ। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল খালিক এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন আয়োজক আব্দুল রউফ নিজেই।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্থানীয় কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম জুনু মিয়ার কর্মময় জীবন, সমাজসেবামূলক অবদান এবং মানবিক গুণাবলি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দুবাই থেকে আগত আব্দুল খালিস, ওয়াহিদ মিয়া, জাকরিয়া, ইফতেখার এবং মরহুমের পুত্র মিনহাজসহ আরও অনেকে।
শোকসভায় বক্তব্য রাখেন কামাল ইয়াকুব, অলী খান, বাবর, জমসেদ, আতিক রহমান, ছামসুল খান, লিটন, সৈয়দ আব্দুল কাইয়ুম (কায়সার), মুহিবুর রহমান, ড. আজমল হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, মিরন মিয়া, রাকিব এইচ রুহেল, স্যাম হক, মোহাম্মদ আব্দুল কালাম, নিজাম রহমান, মিজানুর রহমান, আব্দুল শহীদ, ওয়াহিদ আহমেদ (পারভেজ), মাহেরুল ইসলাম, ফজলুল হকসহ আরও অনেকে।
বক্তারা মরহুম জুনু মিয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্ন—ওয়েস্ট লন্ডনে বসবাসরত বাংলাদেশি মুসলমানদের উদ্যোগে একটি মসজিদ প্রতিষ্ঠার আহ্বান—বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। পুরো আয়োজনটি ছিল আবেগঘন পরিবেশে সম্পন্ন, যেখানে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মরহুমকে স্মরণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন