ফেলথাম লন্ডন || জিবি নিউজ ||
গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মরহুম কাউন্সিলর জুনু মিয়া (সাবেক ডেপুটি মেয়র অব হানসলো)-এর স্মরণে ফেলথাম বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি গত ৮ মার্চ ২০২৬ তারিখে ইন্তেকাল করেন।
জনাব আবদুল শহীদের সার্বিক সহযোগিতায় বেডফন্টের ইন্ডিয়ান প্যালেস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব এ আর খান এবং যৌথভাবে সঞ্চালনা করেন জনাব আব্দুর রাজ্জাক। পবিত্র কোরআন তিলাওয়াত করেন জনাব রুসন আলী।
অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন কাউন্সিলরসহ কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম জুনু মিয়ার জীবন, কর্ম ও সমাজসেবামূলক অবদান নিয়ে আলোচনা করেন এবং তাঁর স্মৃতিচারণ করেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর হেনা মির, কাউন্সিলর শাকিল আকরাম, আব্দুর রব, মনাফ মিয়া, নাজিম চৌধুরী, নিজাম এম রহমান, আব্দুর রউফ, সিরাজ, সোহেল, আকিল বিশ্বাস, বাবুল এবং মরহুমের পুত্র মিনহাজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ছাইদ আনসারি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন