টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন: প্রক্সি ভোটের আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। নির্বাচন উপলক্ষে নির্ধারিত আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলেছে।

নতুন প্রক্সি ভোটের আবেদন (পোস্টাল প্রক্সি বা জরুরি প্রক্সি ব্যতীত) গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। যারা নিজে ভোট দিতে অক্ষম এবং অন্য কাউকে তাদের হয়ে ভোট দেওয়ার অনুমতি দিতে চান, তারা এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রক্সি ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদন করতে ভিজিট করুন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (Apply for a proxy vote - GOV.UK)।

এছাড়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দিষ্ট নির্বাচন‑সংক্রান্ত ওয়েবপেজগুলোতে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • নিশ্চিত করা ভোটকেন্দ্রের তালিকা
  • নির্বাচনী অনিয়ম বা অসদাচরণ রিপোর্ট করার পদ্ধতি
  • বৈধভাবে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা

ভোটারদের সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত জানতে কাউন্সিলের ওয়েবসাইট (Tower Hamlets Council and Executive Mayor Elections - Thursday 7 May 2026) দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন