বর্তমান সরকারের আমলেই ওসমানী বিমান বন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও বিদেশী ফ্লাইট চালু হবে- বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম‍্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান আশা প্রকাশ করে বলেছেন যে -বাংলাদেশের বর্তমান সরকারের আমলেই সিলেটের ওসমানী বিমান বন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত হবে । যদি সরকার এ ন‍্যায় সঙ্গত দাবী বাস্তবায়ন না করেন তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং হাজার হাজার লোক নিয়ে বিমান বন্দর ও রানওয়ে ঘেরাও করা হবে ।
গত ১৪ই এপ্রিল মঙ্গলবার ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ার পোর্টের উদ‍্যোগে তাঁর সম্মানে পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন ।
সংগঠণের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সদস‍্য সচিব এম এ রবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান ,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আমীর খান ।সভায় আরো বক্তব‍্য রাখেন ,সংগঠণের অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কোরেশী,জামান আহমদ সিদ্দিকী ,মাওলানা আব্দুল কুদ্দুস ,আলতাব আলী মেমোরিয়েল ট্রাস্টের সাধারন সম্পাদক আখলাকুর রহমান লুকু,শেখ ফারুক আহমদ ,অধ‍্যাপক আব্দুল হাই,হাজী ফারুক মিয়া ,আমীর উদ্দিন আহমদ মাষ্টার ,মশিউর রহমান মশনু,কবি শিহাবুজ্জামান কামাল ,ব্যারিষ্টার আব্দুল আউয়াল তালুকদার ,ডাঃ মমি রুহানী খান ,এম এ মুকিত ,আনোয়ার খান প্রমুখ ।
সভায় বক্তারা - ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও বিদেশী অন‍্যান‍্য ফ্লাইট চালুর ব‍্যাপারে সিলেটে বিশাল মানব বন্ধনের আয়োজনের জন‍্য ধন‍্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

 


এম এ মালেক খান তাঁর বক্তুতায় আরো বলেন যে -মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে যথাযথভাবে মূল‍্যায়ন করতে হবে এবং স্বাধীনতা আন্দোলনের প্রত‍্যেক নেতাকে যার যার অবদান অনুযায়ী সঠিক মর্যাদা দিতে হবে ।
সভাপতির বক্তব‍্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন যে -যতদিন পর্যন্ত ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ।প্রয়োজনে বাংলাদেশ বিমান বয়কট ও বাংলাদেশে রেমিট‍্যান্স পাঠানো বন্ধ করা হবে ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন