জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের বিশিষ্ট প্রবাসী ব্যাক্তিত্ব মরহুম আলাউদ্দিন মোবারক সাহেবের স্মরণে লন্ডনে 'স্মরণসভা ও দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। "আরিফ ও আভিজান মেমোরিয়াল ট্রাস্ট ইউকে"র আয়োজনে পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফের একটি হলে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ এপ্রিল রবিবার অনুষ্ঠিত এ স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। মাষ্টার আমির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা সানাওর আলী ও ইয়ামীন উদ্দিন। অনুষ্ঠানে আগতরা মরহুম আলাউদ্দিন মোবারকের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, আলাউদ্দিন মোবারক একজন নিরহংকার মানুষ ছিলেন। তিনি নিরবে মানব সেবা করে গেছেন। তাঁর কখনোই কোন উচ্চাভিলাষ ছিলো না। সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন মেয়র নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর আহমেদুল খান, আজহারুল ইসলাম শিপার, আব্দুল আশিক চৌধুরী, সারব আলী, লুৎফুর রহমান সায়াদ, নূর বক্স, শফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান, আব্দুশ শহিদ, ইউনুস আলী, আব্দুল কাদির, নিয়াজুল ইসলাম চৌধুরী, মাসুক আহমদ সরদার, মানিক মিয়া, হাসনাত আহমেদ চুন্নু, রফিক আলী, সিরাজুল হক, আরতুজ আলী, শিশু মিয়া, রোশন আলী, আব্দুল আহাদ, মোহাম্মদ আলী, মঈন উদ্দিন, আবারক আলী, রুবেল মিয়া, এলাইছ মিয়া, জাকির হোসেন সেলিম, সালেহ আহমদ, শুক্কুর আলী মহাজন, খলিলুর রহমান সোহাগ, আল আমিন, এমরানুল হক এমরান, জহির আলী, রফিক উদ্দিন লিটন, শরিফ উদ্দিন স্বপন, শোয়েব উদ্দিন, মারুফ আহমদ, আনোয়ার মিয়া, সাব্বির আহমদ সহ অনেকে।
মরহুম আলাউদ্দিন মোবারক সাহেবের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, মরহুমের বড় ভাই ছমির উদ্দিন জহির, নাসির উদ্দিন, মরহুমের ছেলে এমরান হাসান। পরিবারের সদস্যরা মরহুম আলাউদ্দিন মোবারক সাহেবের জন্য ক্ষমা প্রার্থনা করেন, এবং তাঁর জন্য দোয়া চান। শেষে ক্বারী ওবায়দুল্লাহ আমিনী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিল শেষে নৈশ্যভোজের মধ্য দিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।
উল্লেখ্য, মরহুম আলাউদ্দিন মোবারক ২৩ মার্চ ৬ রামাদান লন্ডনের বাথ হসপিটালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন