বাংলাদেশের মহান জাতীয় সংসদের সাবেক স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ

লন্ডন, ৭ এপ্রিল : 

বাংলাদেশের মহান জাতীয় সংসদের সাবেক স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  আওয়ামী যুবলীগ ।।সংগঠনের এক বিবৃতিতে গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, শিরিন শারমিন চৌধুরী

একজন স্বচ্ছ রাজনীতিবিদ, মেধাবী ব্যক্তিত্ব ,সারা জীবন স্কুল , কলেজ বিশ্ববিদ্যালয়ের 
পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী,  একজন আইনবিদ, ও পরিশীলিত মানুষ। তিনি দেশের প্রথম নারী স্পিকার। তার নামে মিথ্যা মামলা দিয়ে  হয়রানী এবং গ্রেফতার অত্যন্ত নিন্দনীয়। এর আগে গত ১৯ মাস ধরে আটক রেখে হটাৎ করে গ্রেফতারের নাটক সাজিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। শিরিন শারমিন চৌধুরী গত ১৯ মাস ধরেই আটক ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সর্বৈব মিথ্যা এবং বানোয়াট। আমরা অবিলম্বে সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরীর মুক্তির দাবি জানাচ্ছি। 

ড. শিরিন শারমিন চৌধুরীকে গত ১৯ মাস ধরে বন্দী রেখে ফ্যাসিস্ট ইউনূস, স্বৈরশাসক গোষ্ঠী মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে। 
বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র, নিরহংকারী, সজ্জন এবং মার্জিত রাজনীতিবিদ ড. শিরীন শারমিন চৌধুরীর ওপর এই অমানবিক নির্যাতন রাজনীতির জন্য অশনিসংকেত।
মিথ্যা ,অসত্য, বানোয়াট মামলা দিয়ে রাষ্ট্রের এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের হয়রানী করা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনবে। 


শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের গৌরব। তিনি
১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৫ সালে এইচএসসি-তে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। শিরীন শারমিন চৌধুরী একজন কমনওয়েলথ স্কলার। ২০০০ সালে তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিলো সংবিধানিক আইন ও মানবাধিকার।
এলএলএম পাশ করার পর তিনি ১৯৯২ সালেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার  এডভোকেট হিসেবে কাজ করার রয়েছে দীর্ঘ  অভিজ্ঞতা। তিনি ২০১৭ সালে কমনওয়েলথ  পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হন। 

 

অবিলম্বে মেধাবী গুনী ব্যাক্তিত্ব বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সাবেক চেয়ারপারসন আইনবিদ ড. শিরিন শিরিন শারমিন চৌধুরীর মুক্তির দাবী জানাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন