থালাপতি বিজয়ের প্রশংসায় যশ

চেন্নাইয়ে নিজের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচার অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের ভূয়সী প্রশংসা করেছেন কন্নড় তারকা যশ। 

বিজয়ের নিষ্ঠা, শৃঙ্খলা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা বলেছেন, তাকে দেখে অনেক কিছু শেখার আছে।

 

সোমবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে ‘টক্সিক’-এর প্রাক-মুক্তি আয়োজনে বক্তব্য দেন যশ। সেখানেই বিজয়কে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন তিনি।

যশের ভাষ্য, মানুষের কাছ থেকে বিজয় যে ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন, তা এখন স্পষ্ট। আর সেই ভালোবাসার কারণেই তামিলনাড়ুর মানুষ তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।

 

বিজয়ের শৃঙ্খলা ও দায়িত্ববোধের কথাও বিশেষভাবে তুলে ধরেন যশ। তিনি জানান, ‘টক্সিক’ এবং বিজয়ের ‘জনা নয়াগন’-এর প্রযোজক কে ভেঙ্কট নারায়ণ প্রায়ই বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতার কথা বলেন।

যশের বক্তব্য অনুযায়ী, বিজয় সকাল থেকে রাত পর্যন্ত তামিলনাড়ুর মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। একজন অভিনেতা হিসেবে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, তা সমাজের জন্য ফিরিয়ে দেওয়ারও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

Your browser does not support the video tag.

 

যশ বলেন, বিজয় এখন এমন এক জায়গায় পৌঁছেছেন, যেখানে তিনি মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন। বিজয়ের এই রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনাও জানান কন্নড় সিনেমার জনপ্রিয় এই তারকা।

একই সঙ্গে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন যশ। তার মতে, এই নির্বাচন স্বচ্ছ ও ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হয়ে উঠতে পারে। শুধু তামিলনাড়ু নয়, পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থাতেও এমন ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এদিকে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আগামীকাল ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন