পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম || 

আজ ২৬শে আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জালালাবাদ অ‍্যাসোসিয়েশন, ঢাকা - এর উদ্যোগে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) এর পবিত্র জীবন, মহান আদর্শ ও মানবতার প্রতি তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও খতিব, হাইকোর্ট জামে মাসজিদ। 
অনুষ্ঠানে জালালাবাদ অ‍্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ কামররুল হাসান তরফদার সহ বিপুল সংখ্যক সম্মানিত সদস্য অংশগ্রহণ করেন।
উপমহাদেশের প্রখ‍্যাত আলেমেদ্বীন ও বিশ্বজুড়ে বিশুদ্ধ কোরআন শিক্ষা বিস্তারে অন‍্যতম খাদেম মরহুম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর নাতি মাওলানা আহমদ হাসানের আলোচনা শুনে অভিভূত ঢাকাস্হ জালালাবাদবাসী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন