ধর্ম পবিত্রতার স্থান এখানে অধর্মের জায়গা নেই -শাহ্ সুফি শাহজাহান খান

জহুরুল ইসলাম জুয়েল,
ওহে মোমিন মুসলমান ঠিক রাখ ঈমান দ্বীন ইসলাম যেন ডুবেনা টুপি জুব্বা দাড়ি সুন্দর লেবার ধারী গরু ছাগল ভেড়া দুম্বা জবাই করে খেয়ে পেট ভরে দাম্ভিক ভাবে সমাজে ঘুরে বেড়াই তাই কি আমি মুসলমান।অনেক অমুসলিম দের দাড়ি আছে টুপি জুব্বা পড়ে দেখা যায়,আর দাদা গিরিশ চন্দ্রের আরবি ভাষার জ্ঞান ছিল ভারী তাই তিনি পবিত্র কুরআন শরীফ এর তরজমা করে গেছেন ।তাই বলে কি তিনি মুসলমান ছিলেন‍্ ? না,এতে বুঝা যায় যে শুধু মুখে কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না।উদাহরণ স্বরুপ বলতে চাই দ্বীনের নবী অন্য ধর্মের লোলদের  মুসলমান কইরা গেছেন দ্বীক্ষার মাধ্যমে।হিন্দের অলি খাঁজা মাঈনউদ্দিন চিশশ্তী রঃ মুসলমান কইরা গেছেন দ্বীক্ষার মাধ্যমে।এথেকে বুঝা যায় দ্বীক্ষা ভিন্ন মুসলমান হওয়া যায় না,এই দ্বীক্ষাই ছিলো নবী করিম সঃ এর বিশেষ প্রক্রিয়া।আমাকে মুসলমান হতে হবে,কিন্তু কি ভাবে মুসলমান হওয়া যাবে?মুসলমান আরবি শব্দ এর বাংলা অর্থ হলো আত্মসমার্পনকারী,ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমার্পন করা কেননা ইসলাম গ্রহন ব্যতিত কখনো  মুসলমান হওয়া যায় না।তওবা তুন নছুয়া পাঠ করা প্রয়োজন তা হলে হবে মুসলমান বরন ও আত্মসমার্পন,আত্মসমার্পন ভিন্ন অন্য উপায় মুসলমান কে অনুসরন অনুকরণ করা যায় কিন্তু মুসলমান হওয়া যায় না।পরিপূর্ণ মুসলমান হতে হলে তাকে বায়াত গ্রহন করে দ্বীনে রাসুল সাঃ প্রদত্ত বিধান শরিয়ত তরিকত হাকিকত মারেফাত বিধান জেনে ওয়াহেদিয়া পর্যন্ত জয় করতে হবে,তবেই পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে।ধর্ম পবিত্রতার স্থান এখানে অধর্মের কোন জায়গা নেই, আমি শাহ সুফি শাহজাহান খান আমি কুতুবুল আলম হযরত মুঈনউদ্দিন চিশতী রঃ দরবার আজমির শরীফের একজন সাধারণ ক্ষুদ্র ভক্ত।আমার এই দরবারের প্রথম পীরের নাম হযরত হাসান বশীর রঃ,প্রথম প্রতিষ্ঠাতা মুঘল সম্রাট বাবর,এই দরবারের উদ্দেশ্য ইসলাম কায়েম করা।এই দরবারেব লক্ষ্য ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহন করিয়া শরিয়ত তরিকত হাকিকত মারেফাত হাসিল করিয়া আল্লাহর নৈকট্য লাভ করা।বর্তমানে এই দরবারের অগনিত খলিফা ভক্ত বৃন্দ রয়েছে।ইসলাম বলে বিষয় মোহ লোভ লালসা হিংসা বিদ্বেষ দেমাক অহংকার গীবত সুদ ঘুষ দূর্নীতি চুরি ডাকাতি ছিনতাই জুলুম জেনা ব্যাবিচার খুনাখুনি মারামারি জোর করে অন্যর জমি দখল গাল মন্দ ক্রদ অভিশাপ ছলনা করা মিথ্যা বলা ইত্যাদি ইসলামে নিষিদ্ধ তথা শয়তানের কাজ।অর্থাৎ নিজের ভিতরের শয়তান কে মুসলমান বানাতে হবে।আগে ইসলাম বুঝতে হবে তার পড়ে তা বুকে ধারণ করতে হবে লালন করতে হবে,গ্রহন ছাড়া ইসলাম ধরা দেয় না,তবেই পূর্ণাঙ্গ ইসলাম গ্রহন হবে।একজন মুসলমান কে এ দৃষ্টান্ত অবশ্যই অনুসরণ অনুকরণ করতে হবে।কেননা ইসলামে অসত্য মিথ্যা অধর্মের স্থান নেই ইসলাম মানেই সত্য পাক পবিত্র কুরআন এর সঠিক আদেশ নিষেধ আল্লাহর হুকুম মেনে চলা। এ কথা বলেছেন শাহ  সুফ শাহজাহান খান ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন