কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উদযাপন

gbn

কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী এবং দোলযাত্রা উদযাপন করেছে। সোমবার ২৩শে মার্চ হাউস অব কমন্সের জুবিলি রুমে আয়োজিত এই অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান, শ্যাডো মন্ত্রীবৃন্দ, এমপি, ব্রিটিশ-বাংলাদেশি সদস্য এবং দলের অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কো-চেয়ার মেহফুজ আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন চেয়ার আনজান্নেরা হক। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক এমপি স্বাধীনতা দিবস ও উৎসবগুলোকে কেন্দ্র করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ইউকের কমিউনিটিতে ব্রিটিশ বাংলাদেশীদের অবদানের প্রশংসা করেন তিনি।
ঈদ উপলক্ষে মুসলিম সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন শ্যাডো ডেভেলপমেন্ট মিনিস্টার ওয়েন্ডি মর্টন এমপি, শ্যাডো হাউজিং অ্যান্ড কমিউনিটিজ মিনিস্টার ডেভিড সিমন্ডস এমপি, ডেইম হ্যারিয়েট বাল্ডউইন এমপি, জ্যাক র‍্যাঙ্কিন এমপি এবং অনুষ্ঠানের হোস্ট বব ব্ল্যাকম্যান এমপি।

বক্তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ব্রিটেন একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। তারা বাংলাদেশের অগ্রগতি এবং যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় ব্রিটেন ভবিষ্যতেও পাশে থাকবে এবং কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক এমপি আরও বেশি সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশিকে কনজারভেটিভ পার্টিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, কাউন্সিলর সেলিম  চৌধুরী, আব্দুস সামাদ, ডেপুটি চেয়ার সুজিত সেন, ভাইস চেয়ারম্যান আব্দুস হামিদ, শামসুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুহানা আহমেদ, কোষাধ্যক্ষ হুসেইন রহিম, সাবিকুন নাহার, কাউন্সিলর নাজ ইসলাম, কাউন্সিলর আব্দুল মুবিন, ডাক্তার জস আহমেদ, রব হাশেম, জম জম রশীদ, ইসলাম উদ্দিন, আদম গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন