নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ সেনাবাহিনীর হবিগঞ্জ আর্মি ক্যাম্প রবিবার রাত থেকে সোমবার মধ্য রাত পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌরস্ত ইউনিয়নের মাদক ব্যবসায়ী চন্দন রাউথ ও রামচন্দ্র দেব এর মদের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর এ অভিযান পরিচালনাকালে দোকানের দায়িত্বরত কাউকে পাওয়া না গেলেও মধ্যপান অবস্থায় ৫ জনকে পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়। মদের দোকান তল্লাশি করে প্রচুর পরিমাণ মদ জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল হলো, ১কেরু মদ, ১ লিটারী বোতল ২ হাজার ৪৬ পিস, বাংলা মদ ২৫০ মি. লি. এর ১৪০টি বোতল, নগদ টাকা ৩৪ হাজার ৮শ ৪৫ টাকা, ৩টি চেক বইও ৮টি মোবাইল ফোন।
আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মনাই সরকারের পুত্র চিত্ত রঞ্জন সরকার (৪৫), উপজেলার কুর্শি ইউনিয়নের খানকারী পাড়া গ্রামের আফসান মিয়ার পুত্র মোঃ সাদিক (৩১), নবীগঞ্জ পৌরসভার চরগাঁও, গ্রামের মৃত তবো মিয়ার পুত্র আশিকুর রহমান (৪০),
উপজেলার করগাঁও ইউনিয়নের পাটুলি গ্রামের নরেন্দ্র রায় এর পুত্র বিধান রায় (৩৫), পিরুজপুর গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র নজরুল ইসলাম (৩৭)।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন