আমার কোনো সিনেমা এখনো ফ্লপ যায়নি, এটাও যাবে না : রায়হান রাফী

gbn

আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়ে তাঁর নির্মিত ‘প্রেশার কুকার’-এর মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার। এরপর আজ রবিবার সন্ধ্যায় উন্মুক্ত হয় ছবিটির আরেকটি পোস্টার।

সেখানে নায়কবিহীন চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে তুলে ধরা হয়েছে।

 

চার নারী, এক শহরের গল্প

চার নারীর জীবনসংগ্রাম, মানসিক দ্বন্দ্ব এবং শহুরে জীবনের চাপ—এই বিষয়গুলোকে ঘিরেই এগিয়েছে এর গল্প। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।

May be an image of cooker, poster, magazine and text

শহরই যেন ‘প্রেশার কুকার’

পোস্টার শেয়ার করে রাফী জানান, ঢাকায় নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াই থেকেই ‘প্রেশার কুকার’-এর গল্পের জন্ম।

 

তাঁর ভাষায়, শহরটি অনেক সময় নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’-এ পরিণত হয়—যেখানে নীরব চাপ একসময় বিস্ফোরণের মতো প্রকাশ পায়।

কালের কণ্ঠকে রাফী বলেন, অনেক মেয়েরা আছে যারা ঢাকায় এসে অল্প সময়ে বড়লোক হতে চায়, যেমনটা অল্প সময়ে রান্না করতে প্রেশার কুকার ব্যবহার করি। সেই জায়গা থেকে ছবিটির নাম রেখেছি ‘প্রেশার কুকার’। 

সাহসী নির্মাণ

বাণিজ্যিক ধারার সিনেমায় প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলা নিঃসন্দেহে একটি ভিন্নধর্মী উদ্যোগ।

নির্মাতার বিশ্বাস, এই সিনেমা মূলধারার বাংলা চলচ্চিত্রে নতুন ধারা তৈরি করতে পারে। হাইপারলিংক স্টোরির এরকম গল্পে আগে কাজ হয়নি। 

 

No photo description available.

পরিচালকই প্রযোজক

কানন ফিল্মস-এর ব্যানারে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রায়হান রাফী ও ফরিদুর রেজা সাগর। এটি রাফির প্রথম প্রযোজিত সিনেমা।

তিনি বলেন, ‘এটি আমার প্রযোজিত প্রথম সিনেমা।

গতানুগতিক ধারার একদম বাইরে কমার্শিয়াল সিনেমার অন্যরকম ধারার একটি সিনেমা এটি। ঈদে অনেক সিনেমা রিলিজ হচ্ছে, আমার সিনেমাটি ঈদে হিট হবে। এটা আমার বিশ্বাস। এটা একটা হাইপারলিংক স্টোরি, যেখানে চারটা গল্প এসে একত্রিত হয়েছে। এরকম গল্পে আগে কখনো কাজ হয়নি। আমার প্রতি দর্শকের আস্থা আছে আর আমিও আমার দর্শকদের বুঝি। আমার কোনো সিনেমা এখনো ফ্লপ যায়নি, এটাও যাবে না। অ্যাকশন-রোমান্টিকের বাইরে নতুন ধরনের এই ছবিটি দর্শক পছন্দ করবে।’

 

এরকম আত্মবিশ্বাসের কারণ প্রসঙ্গে রাফী বললেন, ‘দর্শক সব সময় নতুন কিছু দেখতে পছন্দ করে। আমিও সব সময় নতুন কিছু করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেটা আমার প্রথম সিনেমা থেকেই শুরু হয়েছিল। প্রতিবারই গল্পভিত্তিক সিনেমা নির্মাণ করতে চেয়েছি। আর সেই সূত্রেই একটা লাভ স্টোরি ‘পোড়ামন ২’, ‘পরাণ’, গডফাদার বেইজড ‘তুফান’, সারভাইবাল স্টোরি ‘তাণ্ডব’ বানিয়েছি। সেই জায়গা থেকেই এবার নতুন গল্পে ‘প্রেশার কুকার’ নির্মাণ করি। এটা আমার খুব পছন্দের একটা গল্প। এটা নারীদের সিনেমা না, নারীপ্রধান গল্পের সিনেমা।’’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন