কোম্পানীগঞ্জে সেবা ফাউন্ডেশনের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

gbn

কোম্পানীগঞ্জ প্রতিনিধি //

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সেবা ফাউন্ডেশন ইউকে এর পক্ষ থেকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২৫ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে রবিবার (১৫ ফেব্রুয়ারি) এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাউল ডাল পিঁয়াজ তেল ছোলা সহ বিভিন্ন প্রকারের খাদ্য। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাট এবং ১৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জে সেবা ফাউন্ডেশনের এই রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়।
 

মরিয়ম, হাসান, ইউসুফ তারাফদার ফ্যামেলী ফাউন্ডেশনের অর্থায়নে কোম্পানীগঞ্জে এই ফুডপ্যাক বিতরণ করে সেবা ফাউন্ডেশন। সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও তমরুজ মিয়ার ও ট্রাস্টি এন্ড ট্রেজারার মিজানুর রহমানের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণে  উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সিলেট এম্বাসেডর আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জের এম্বাসেডর আব্দুল জলিল ও আলী হোসেন, সেবা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী ইসমাইল হোসেন, জুয়েল আহমদ রিমন, সিমন ইমতিয়াজ, ফাহিম আহমদ, ইসাক আহমদ, মেহেদী হাসান, আব্দুল আহাদ, রুমেল আহমদ, শাহাব উদ্দিন, সায়েম আহমদ স্বাধীন, কয়েস মিয়া, পারভীন আক্তার, সিমা আক্তার, রুনে বেগম প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন