মৌলভীবাজার প্রতিনিধি//
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নিজ জেলা মৌলভীবাজারে আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে জেলা জামায়াত। এরই সাথে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের দাড়িপাল্লার প্রার্থী মো. আব্দুল মান্নানেরও নির্বাচনী প্রচারণা চালানো হয়। ৭ জানুয়ারি জেলার কুলাউড়া উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখাবেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান। এই উপলক্ষে গতকাল (শনিবার) বাদ আসর মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর হতে স্বাগত মিছিল, দলীয় প্রার্থী ও প্রতীকের প্রচারণা শুরু হয়ে চৌমুহনী এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পেট্রোল পাম্পে পৌঁছে শেষ হয়। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান। তিনি বলেন দলীয় সিদ্ধান্তের আলোকে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমাকে দাড়িপাল্লা মার্কায় নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। ১২ তারিখ দাড়িপাল্লাকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক আজিজ প্রমূখ। প্রচার মিছিলে কয়েক হাজার কর্মী ও সমর্থকের সমাগম ঘটে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন