মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এছাড়া মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানীয় স্মৃতিসৌধে ও মৌলভীবাজার শহরের শাহ্ধসঢ়; মোস্তফা সড়কে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সকালে পুস্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর

 

হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, সরকারী- বেসরকারী প্রতিষ্টান, সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ । পরে সকাল ৯টায় এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।এরপর তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন এবং

 

 

কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলসমূহের সালাম গ্রহণ করেন। পওে এম,সাইপুর রহমান ষ্টেডিয়ামে পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস্ধসঢ়;, গার্ল গাইডস্ধসঢ়;, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেয়।প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী (১৬ ডিসেম্বর-১৮ ডিসেম্বর) চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের আড়ম্বরপূর্ণ বিজয় মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিকেলে জেলা প্রশাসনের উদোগে এম, সাইফুর রহমান ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন