চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকান্ডে বেকারী ভস্মীভূত,৫ লক্ষাধিক টাকা ক্ষতি’র দাবী

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় অবস্থিত সালমান বেকারী নামে খাদ্যপণ্য তৈরীর একটি কারখানাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে অবকাঠামো,বেকারী পণ্য(খাদ্য) তৈরীর সরঞ্জাম ও উপাদান পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন বেকারী মালিক ইয়াকুব আলী। প্রাথমিকভাবে ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার(১৮’ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে বৈদ্যূতিক গোলোযোগ থেকে সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকা ওই কারখানাতে আগুন লাগে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মেহেরুল ইসলাম। তিনি বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একযোগে ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন