জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা কাইজুল ইসলাম (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি- ইলাহী রাজিউন)। গত বৃহস্পতিবার(২৬’নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কানসাট গোপালনগর কাঠগড় গ্রামে নিজ বাসভবনে বার্ধখ্যজনিত রোগে তিনি মারা যান। শুক্রবার(২৭’নভেম্বর) বেলা ১১টায় জাানাজা নামাজের পর গ্রাম সংলগ্ন গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে কাইজুল ইসলাম স্ত্রী,চার মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তার দাফন অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের রুহুল আমীন,আব্দুল মান্নান.তরিকুল ইসলাম,উপজেলা কমান্ডের বজলার রশিদ সনু,পুলিশ পরিদর্শক ইকবাল পাশা সহ অনেকেই উপস্থিত ছিলেন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন