গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনের নির্বাচিত এমপিদের আন্তরিক সংবর্ধণা দিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ

gbn

 গোপালগঞ্জ প্রতিনিধি : 

গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বীর মুক্তি যোদদ্ধারা।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ আন্তরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ। 

সংবর্ধনা পাওয়া এমপিরা হলেন—

গোপালগঞ্জ-১ সংসদীয় আসনের নব-নির্বাচিত (এম, পি ) সেলিমুজ্জামান মোল্লা সেলিম।

 গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের নব-নির্বাচিত (এম, পি ) ডা. কে এম বাবর। 

গোপালগঞ্জ-৩ নব-নির্বাচিত (এম, পি) এস, এম জিলানী।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন সহ ৫ উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। 

সভায় এমপি, জনাব সেলিমুজ্জমান সেলিম প্রথমেই ৭১ এর স্বাধীনতা যুদ্ধের বিজয়ী পক্ষের দুইটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আওয়ামীলীগ কে ভিত্তি করে বিএনপির বিপুল ভোটে জয়লাভ করার সার্থকতা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশর সর্বসাধারণ জনগণকে ধন্যবাদ জানান, বিরোধী দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে তীব্র কঠোর হয়ে আহ্বান জানান। তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের জন্য তাদের সহ পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও শতভাগ সাহায্য প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। 

এম, পি,  ডা : কে এম বাবর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আরো উন্নত করতে আশ্বস্ত করেন ও মুক্তিযোদ্ধাদের সার্বিক চিকিৎসার সর্বনিম্ন খরচের ব্যবস্থা নেবেন বলে জানান মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের সকল মানুষের প্রতি তিনি আন্তরিক সম্মাননা ও ধন্যবাদ জানান। 

এম, পি, এস. এম. জিলানী জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩ জন মনোনীত প্রার্থীদের সাথে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন এবং স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধাদের ও দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা ও জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপিরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেবেন।

অনুষ্ঠানের শেষে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে এমপিদের সম্মাননা জানানো হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন