মোল্লারহাটের এরশাদ চৌধুরীরর তাণ্ডব : কৃষকের ঘরে আগুন দিয়ে গরু নিয়ে যাওয়ার অভিযোগ

gbn

গোপালগঞ্জ প্রতিনিধি  :

গোপালগঞ্জ জেলার কোল ঘেঁষা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামে অসিকার চৌধুরীর বাড়িতে গরুর গোয়াল ঘর থেকে ৪টি গরু নিয়ে যাওয়া ও গোয়ার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুরিয়ে দিয়েছে প্রতিপক্ষ।  

গতকাল বুধবার  সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় সময় এ লোমহর্ষক ঘটনা ঘটে।

এ ব্যপারে মৃত বাঁশি চৌধুরীর ছেলে অছিকার চৌধুরী বাদী হয়ে মোল্লারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার  নিয়া ভুক্তভোগী অসিকার ও এরশাদ বাহিনীর সাথে পূর্ব শত্রুতা দীর্ঘদিন যাবৎ চল আসছে। মামলা মোকদ্দমা চলমান। উক্ত শত্রুতার জের ধরে গতকাল বুধবার সন্ধ্যার পর এরশাদ চৌধুরী তার বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ভুক্তভোগী পরিবারের সবাইকে আগুনে পুড়াইয়া হত্যার উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে প্রবেশ করে।  পরে গোয়াল ঘর থেকে ৪টি গরু বের করে নিয়ে যায় ও  পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। প্রতিপক্ষের এ এ তাণ্ডবে বাড়িতে থাকা মহিলারা প্রান বাচাতে   দৌড়ে বাহির হয়ে যায়। 

 

মামলার বাদী অসিকার চৌধুরীর বলেন,  সিংগাতি এলাকার সন্ত্রাস মৃত হাকিম চৌধুরী ছেলে এরশাদ (৫৫), এরশাদ চৌধুরীর ছেলে(২৮) দ্বীন ইসলাম (৩০), এরশাদ চৌধুরীর ছেলে হোসেন, আহাদ আলী চৌধুরীর ছেলে শফিকুল ইসলাম টুটুল (৪০), আহাদ আলী চৌধুরীর ছেলে শিব্বির চৌধুরী (৩৮), মোশারেফ চৌধুরীর ছেলে তাইজুল চৌধুরী (৪৫),মোশারেফ চৌধুরীর ছেলে মুশফিক (৪৮), সাহেব আলী চৌধুরীর ছেলে মুকুল (৪৬), সাহেব আলী চৌধুরীর ছেলে ইকলিম (৩৬), মুকুল চৌধুরীর ছেলে তালহা (২৮), তকু চৌধুরীর ছেলে জাকির (৪৪), বতু চৌধুরীর ছেলে ইউসুফ (৩৫), ইউসুফ চৌধুরীর ছেলে রিফাত (২৪), জানু চৌধুরীর ছেলে আনোয়ার (৩৮), কাবির চৌধুরীর ছেলে বিপ্লব (৩৬), ইউসুফ চৌধুরীর ছেলে রমজান (৩০), গোলাম চৌধুরীর ছেলে হামিম (২৬) নামধারী ও অজ্ঞাত ৫/৬ জন আমার বাড়িঘরে ঢুকে হামলা চালায় । আমার গোয়ালে থাকা গরু-বাছুর নিয়ে যায় ও পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। আমারা আগুন দেখে মোল্লাহাট ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ঘরের আগুন নিভাতে সক্ষম হয়।

 অসিকার চৌধুরীর আরও বলেন, রমজানের ইফতারি করে নামাজ পড়তে আমরা সবাই ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে এরশাদ চৌধুরী তার বাহিনী নিয়ে আমাদের ঘরে আগুন দেয়। ওরা আমাদের গোয়ালের গরু-বাছুর নিয়ে যায়। সন্ত্রাসীদের সাথে আমাদের পূর্বে থেকেই শত্রুতা রয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন