জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় চিকিৎসাধীন করোনা রোগী এখন ১০ জনে দাঁড়িয়েছে। এরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। গত বুধবার(৪’অক্টোবর) ৩ জনকে সূস্থ ঘোষণার পর রোগী কমে ১০ জনে দাঁড়ায়। জেলায় এ পর্যন্ত ৭৯২ জন করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সূস্থ হয়েছেন প্রায় ৯৭ শতাংশ অর্থাৎ ৭৬৮ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ জন।
জেলার শিবগঞ্জ,গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগি শুণ্য।
বৃহস্পতিবার(৫’নভেম্বর) সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরৗ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার পর্যন্ত জেলা থেকে ৬ হাজার ৭৫২ টি নমূনা সংগ্রহ হয়েছে।এখনও ১০১ টি নমূনার ফল পাওয়া যায় নি। ###
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন