পাবনায় রাষ্ট্রপতি যে ঝড় তুলেছেন সেই ঝড় এখন হবিগঞ্জে -মোয়াজ্জেম হোসেন

gbn

হবিগঞ্জ প্রতিনিধি : পাবনায় রাষ্ট্রপতি যে ঝড় তুলেছেন সেই ঝড় এখন হবিগঞ্জসহ সারাদেশে তুলছে বিএনপি। এই ঝড়ে সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। অচিরেই এই অগণতান্ত্রিক সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

শনিবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ১০ দফা দাবীতে জেলা বিএনপি’র জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, হামলা মামলা করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দিশে হারা। তাই দেশের সাধারণ জনগণ এই ফ্যাষ্টিস সরকারকে আর দেখতে চায় না। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন জীবন ও কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ। 

এর পুর্বে দুপুর থেকেই শহরের শায়েস্তানগর পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৩টার দিকে কানায় কানায়পূর্ণ হয়ে যায় বিএনপির কার্যালয়সহ পুরো শায়েস্তানগর এলাকা।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন