চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি ও ব্যাবের পৃথক চারটি অভিযানে ৪৮১ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম হেরোইন, ৪০ বোতল বিদেশী মদ ও একটি মোটরসাইকেল জব্দ হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছে দু’জন। তারা হল শিবগঞ্জের জালমাছমারী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো.রনি (২২) ও মোল্লাটোলা তেলকুপি গ্রামের তোজাম্মেল হকের ছেলে ওয়াসিম আকরাম(৩০)। বুধবার (২৩ নভেম্বর) ভোর ও গত মঙ্গলবার(২২ নভেম্বর) রাতে এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন,সোনামসজিদ সীমান্তে তিনিটি পৃথক অভিযান চালানো হয়। বুধবার ভোর সোয়া ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের জামতলা বাজার এলাকায় অভিযানে ১২২ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার হন ওয়াসিম আকরাম। বুধবার ভোর পৌনে ৫টার দিকে একই সীমান্তের বালিয়াদীঘি নামক স্থানে অভিযানে জব্দ হয় মালিকবিহীন হেরোইন ও মদ। এরআগে গত মঙ্গলবার রাত নাড়ে ৯টার দিকে একই সীমান্তের পিরোজপুর নামক স্থানে অভিযানে জব্দ হয় ৫০ বোতল মালিকবিহীন ফেনসিডিল।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে(২৩ নভেম্বর) ক্যাম্প অধিনায়ক লে.কমান্ডার রুহÑফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে মোবারকপুর ইউয়নিয়নের জহুরপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের একটি ডোবাতে পানির নীচে পোঁতা বাঁশের খোঁটার সাথে বাঁধা ৩০৯ বোতল ফেনসিডিল জব্দ হয়। এ ঘটনায় গ্রেপ্তার হয় রনি।
মাদক জব্দ ও গ্রেপ্তারের এসব ঘটনায় পৃথক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি ও র্যাব। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন