শার্শা সীমান্তে ৯ টি স্বর্ণবার সহ পাচারকারী আটক

ইয়ানূর রহমান : ভারতে পাচারকালে শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মুল্যের ২ কেজি ৩শ' ৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবার সহ শুকুর আলী নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবার সহ আটক করে। আটক স্বর্ণপাচারকারী শার্শার রুদ্রপুর গ্রামের মিয়ারাজের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, স্বর্ন পাচারের গোঁপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে শরীর তল্লাশী করে অভিনব কায়দায় কোমরে বাঁধা অবস্থায় ৯টি স্বর্ণবার পাওয়া যায়। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন