ব্রিটেনিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আনোয়ার জাহিদের বেতন বন্ধ, কক্ষে তালা জীবনাশংকা নৈপথ্যে বেহাত হওয়া আড়াই কোটি টাকা উদ্ধারের মামলা জয়

কুমিল্লার মোকাম যুগ্ম জেলা জজ আদালতে মানি স্যুট কেস নং-১০/২০১৮ নিয়মিত চলা/অনুসরণ করার পর চাঞ্চল্যকর এ মামলায় সম্প্রতি  বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি যুগান্তকারী রায় ঘোষিত হয়. কুমিল্লাস্থ ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয় ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ২.২  একর জমি এক নিবন্ধিত দলিলমূলে ৩.৩০ কোটি টাকায় ক্রয় করে, যা পরবর্তীতে জমির মালিক অন্য পক্ষের কাছে প্রতারণামূলক  বিক্রি করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সম্পূর্ণ টাকা ও আত্মসাৎ করে  . বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার হিসেবে ও ব্যক্তিগত ক্ষমতায় ড. জাহিদ  ২০১৭ সালে চাকুরীতে যোগ দিয়ে একজন প্রবাসী বি.ও. টি প্রতিনিধিকে সঙ্গে নিয়ে এ মামলায় লড়ে জয়ী হন । বিশ্ববিদ্যালয়ের জায়গা ক্রয়কালীন ট্রেজারার ও বর্তমানে দায়িত্ব প্রাপ্ত ভিসি নানাহ অজানা শঙ্কা ও ঈর্ষার বশবর্তী হয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে ড. আনোয়ার জাহিদের বেতন বন্ধ,ও মাদকাসক্ত একজন জুনিয়র কর্মকর্তার সহায়তায় তার কক্ষে তালা দিয়ে দিয়েছেন এবং তাকে চাকুরিচ্যুত করার অবৈধ প্রক্রিয়া ও ষড়যন্ত্র শুরু হয়েছে । ড. জাহিদের জীবনাশঙ্কা রয়েছে এবং তার দপ্তরে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে ক্ষতিকর কিছু করা কে উড়িয়ে দেয়া যায় না।

ঘটনাটি জানাজানি হলে ব্রিটেনিয়া ইউনিভার্সিটির কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এছাড়াও কর্মকর্তাদের চাকুরী ছাড়ার হিড়িক পড়েছে। কারণ রেজিস্ট্রার ড. আনোয়ার জাহিদ একজন রাষ্ট্রপতি কর্তৃক  নিয়োগপ্রাপ্ত ভিসির দ্বারা বিধিনির্দিষ্ট ভাবে নিয়োজিত ও  বৈধ কর্তাব্যক্তি। যাকে  রেজিস্ট্রার পদে যোগদানের পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেয়  এবং এরপর পরীক্ষা নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় , যা ছিল অত্যন্ত দায়িত্বশীল পদ, যেখানে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্ষেত্রে সে পদে একজন স্বতন্ত্র কর্মকর্তাকে কে নিয়োগ দেয়।। যদিও তিনি  তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন  তারপর ও BoT-এর চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী ড. জাহিদকে পরিচালক (IQAC) পদটি  দেওয়া হয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ড নয় বরং এর একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষতার ক্ষেত্রে ড. জাহিদ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও  ফ্যাকাল্টি মেম্বারদের নিরলস প্রচেষ্টা ও কর্মকান্ড ছাত্রছাত্রীদের ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি এতদিন আকর্ষণ করে এসেছে ।

ড. আনোয়ার জাহিদ,  বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর মতো একটি খ্যাতনামা  প্রতিষ্ঠানের  অবসরপ্রাপ্ত পরিচালক ছিলেন এবং ড. তপন কুমার বিশ্বাস এর সাথে বিজনেস এন্ড মার্কেটিং রিসার্চ এর সহ-লেখক ছাড়া ও পল্লী উন্নয়ণ বিষয়ক তার ৩০টির ও বেশি গবেষণা প্রবন্ধ রয়েছে।

 ড. তোফায়েল আহমেদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর সাবেক পরিচালক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (অব.) অধ্যাপক ও পল্লী উন্নয়ণ বিশেষজ্ঞ কুমিল্লাস্থ ব্রিটেনিয়া ইউনিভার্সিটির মনোনীত ভিসি হিসেবে কয়েক বছর দায়িত্ব করেছেন। বিওটির অভ্যন্তরীণ দ্বন্ধ ও  মামলা মোকর্দমার  কারণে তিনি ইপ্সিত লক্ষ্যে পোঁছতে ব্যর্থ হন এবং ভিসির পদ থেকে পদত্যাগ করেন।  বিশ্ববিদ্যালয়ে তার অবস্থানকালীন সময়ে তিনি দেড় কোটি টাকার  স্থায়ী আমানত রেখে আসেন যদিও তার পাওনা নিজ বেতন ভাতা তিনি নিয়ে যেতে পারেননি। তার মতো আরো কয়েকজন  তাদের ন্যায্য বেতন ভাতা থেকে বঞ্চিত হয়েছেন যদিও বিশ্ববিদ্যালয়ের কোনো তহবিল সংকট নেই.

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন