তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

স্পোর্টস রিপোর্টার: রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের আসরে পুরুষ ও নারী বিভাগে মোট ২০টি দল অংশ নেবে। চারটি মাঠে একযোগে শুরু হবে টুর্নামেন্টের খেলা।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগর উন্নয়নের প্রচলিত কার্যক্রমের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাকেও গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তিনি বলেন, ডিএনসিসির দায়িত্ব শুধু রাস্তাঘাট নির্মাণ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন কিংবা সবুজায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ কারণে খালি জায়গা দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার নীতির আলোকে মাঠগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণরা যেন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে নিজের ও পরিবারের জন্য আয় করতে পারে, সে সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

ডিএনসিসি কাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. শফিকুল ইসলাম খান বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। বিশেষ করে টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের মাঠে একযোগে টুর্নামেন্টের খেলা শুরু হবে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন