চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সিলেটে ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮’সেপ্টেম্বর) বিকেলে শহরের গণগ্রন্থাগার এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে সিলেটের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত বলে দাবী করা হয়।
মিছিলে অংশ নেন,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ, সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপু আলী সহ নেতাকর্মীরা।
ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন,শহরের বাক্সপট্টি মোড়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন,বিনা অনুমতিতে গুটিকয়েক ছাত্রদল কর্মী মিছিলের চেষ্টা করলে তাদের নিবৃত্ব করা হয়।   ##
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন