বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ-
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কবরস্থানের সরকারি জায়গা নিয়ে দুটি পক্ষ দীর্ঘ কয়েক যুগের বিরোধের অবসান হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাস খতিয়ানের ১৮৩২ দাগের কবরস্থান রকম ৭৬ শতক ভূমি জায়গা উদ্ধার করে সীমানা নির্ধারণ পূর্বক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। এতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা মাধ্যমে ভবিষ্যতে উক্ত কবরস্থানে গ্রামের যেকোনো মৃত ব্যক্তির লাশ দাফনে বাঁধা আপত্তি থাকবেনা বলে নির্দেশ দেয়া হয়। গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হওয়ায় গ্রামবাসী মধ্যে স্বস্থির নিঃশ্বাস ফিরে এসেছে। এসময় উপস্থিত ছিলেন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিত, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সহ সভাপতি এম মুজিবুর রহমান, সাংবাদিক ছনি চৌধুরী, সাংবাদিক সেলিম মিয়া, ইউপি সদস্য হাফিজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, ২০২১ সালের ১০ অক্টোবর গ্রামবাসীর পক্ষে উক্ত সরকারি জায়গা উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন, বড়চর গ্রামবাসীর পক্ষে মোঃ লোকমান মিয়া, শাহ্ খোয়াজ আলী, শাহ্ তোফাজ্জল হোসেন, শাহ্ জাহেদ আলী৷ তারা অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের শাহ্ আব্দুল মতলিবের পুত্র শাহ্ আবু সুফি সহ তাদের লোকজন কর্তৃক সরকারী খাস খতিয়ানে অবস্থিত গ্রামের পঞ্চায়েতী কবরস্থান রকম ভূমি বিবাদীরা দখল করে পুরাতন গাছ কর্তন করে বিক্রি করে এবং এক্সেভেটার দিয়ে পুরাতন কবর উঠিয়ে জমি তৈরী করে নতুন চারা গাছ রোপন করেছে। এবং বাউন্ডারী দেয়াল নির্মান করে কবরস্থান দখল করে আছেন৷ দখলবাজরা গ্রামের কেহ্ মারা গেলে ওই কবরস্থানে দাফন করতেও বাধা দেয়। এসব গুরুতর অভিযোগ তুলে ধরে ঐ অভিযোগটি দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই বিরোধীয় জায়গা প্রশাসন দখল উচ্ছেদ করেন। পবিত্র কবরস্থানে ভবিষ্যতে কোন ব্যক্তি বা গোষ্ঠী কারো লাশ দাফনে যদি কোনো ধরনের বাধা বিপত্তি দেন, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কঠোর হুশিয়ারী প্রদানওনকরেন৷ দীর্ঘ দিনের বিরোধীয় কবরস্থান উদ্ধারে উপজেলা প্রশাসনকে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে৷

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন