ইরানে এসিড বৃষ্টির শঙ্কা

gbn

শনিবার রাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুদের ট্যাংকগুলো প্রায় দশ ঘণ্টা পার  হওয়ার পরও এখনো আগুনে জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি ফার্সি বিভাগ। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে এসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে।

রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে।

ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে এসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।’

 

রেড ক্রিসেন্ট আরো জানিয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।

তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে “যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে, তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না। শুধু টানা ঠাণ্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন।

এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন।’

 

দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন